অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে নোটিস দিয়েছে পুরসভা। বুধবার বিকেলে একগোছা কাগজ হাতে হাজির হন পুরকর্মীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৭টি সম্পত্তিতে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে বলে খবর। এবার কালীঘাট রোডের বাড়িতে পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগ থেকে কর্মীরা এসে নোটিস দিয়ে গিয়েছেন। অভিষেক বন্দোপাধ্যয়ের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ করা হবে বলে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বলে যা প্রচার করা হচ্ছে তা সর্বৈব অসত্য। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান তাঁর হলফনামাতেই দেওয়া আছে।
গ্রাম থেকে শহর
News & Much More





