গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Video News অভিষেকের বিরুদ্ধে জোড়া মামলা, কড়া মুখ্যমন্ত্রী

    অভিষেকের বিরুদ্ধে জোড়া মামলা, কড়া মুখ্যমন্ত্রী

    0
    11

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও দুটো এফআইআর দায়ের হয়েছে। নিজের নির্বাচনী কেন্দ্রেই পরপর মামলায় জড়াচ্ছেন ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ। মাটি চুরি এবং আমফানের ত্রাণ দুর্নীতি অভিযোগের ভিত্তিতে জোড়া এফআইআর দায়ের হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় দায়ের করা মামলায় আমফানে অন্তত আড়াইশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সরকারি জমি থেকে মাটি চুরির অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কালীতলা-আশুতি থানায় ৩০০ কোটি টাকার মাটি কেলেঙ্কারির অভিযোগ দায়ের হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খনি ও খনিজ পদার্থ উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন, ভূমি সংস্কার আইনে মামলা দায়ের হয়েছে।