গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Video News অল্পের জন্য রক্ষা সিপি-র, সেনার ট্রাক আটকে মামলা পুলিশের

    অল্পের জন্য রক্ষা সিপি-র, সেনার ট্রাক আটকে মামলা পুলিশের

    0
    105

    সিপির গাড়িতে দুর্ঘটনা ঘটতে পারত। ট্রাফিক আইন ভাঙায় সেনার ট্রাক আটকাতে চাপানউতোর শুরু হতে দাবি করেছে পুলিশ। তৃণমূলের মঞ্চ ভাঙার পরের দিনই ফের সেনা ভার্সেস পুলিশ। ইতিমধ্যে সেনার ট্রাক চালকের বিরুদ্ধে মোটর ভেহিক্যালস অ্যাক্টে মামলা করছে পুলিশ। পুলিশের তরফে বলা হয়েছে ব্রেবোর্ন রোড এবং মহাকরণের সামনে লেন ভেঙে বিপজ্জনকভাবে রাইট টার্ন নেওয়ার জন্য অল্পের জন্য রক্ষা পায় কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মার গাড়ি। কারণ ওই সময় সিপি-র গাড়ি রাস্তা ক্রস করছিল। এতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনার মুহূর্তের সিসিক্যামেরার ভিডিও প্রকাশ করে বলে দাবি পুলিশের। এজন্য হেড কোয়ার্টার ট্রাফিক গার্ডের তরফে মোটর ভেহিক্যালস অ্যাক্টে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে।