নিজের বিধানসভা কেন্দ্র পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে আক্রান্ত হয়েছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তবে, তাঁর পাশেই নেই দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই ঘটনায় মন্তেশ্বর থানার পুলিশ গ্রেফতার করেছে ৫ জনকে। বৃহস্পতিবার তৃণমূল কর্মীদের হাতেই আক্রান্ত তৃণমূল কংগ্রেসের মন্ত্রী। নিজের বিধানসভা কেন্দ্রেই সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ি ভাঙচুর থেকে শুরু করে কালো পতাকা দেখান তৃণমূলকর্মীরা। পাশাপাশি ঝাঁটা-জুতো দেখিয়ে মন্ত্রীকে গো ব্যাক স্লোগান দেন দলীয় কর্মীরা।
গ্রাম থেকে শহর
News & Much More








