এবার দিল্লিতে একুশের মঞ্চ

0
18
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

কলকাতার ধর্মতলা পেরিয়ে এ বার ২১ জুলাইয়ের রাজনৈতিক বার্তা পৌঁছতে চলেছে দিল্লির রাজঘাটেও। সূত্রের খবর, রাজধানীতে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস ভেঙে ২০ জন সংসদ সদস্যের দল,এনসিপিআই।

সব কিছু পরিকল্পনামাফিক চললে মঙ্গলবার সকালে, সংসদের অধিবেশন শুরুর আগেই এনসিপিআই দলের সাংসদরা সেখানে একত্রিত হবেন। কবিতা পাঠ, সংগীত ও শহীদদের স্মরণে নীরব শ্রদ্ধার মধ্য দিয়েই কর্মসূচি হবে। দলের সমস্ত সাংসদকে সাদা পোশাক পরে উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।এই সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছিল কয়েক দিন আগেই।

দলের লোকসভার মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার বলেছিলেন, আমার শহিদ, তোমার শহিদ বলে কিছু নেই। শহিদ দিবস আমরাও পালন করব। সেই ঘোষণার পর থেকেই প্রস্তুতি শুরু হয়। তবে এই কর্মসূচি ঘিরে দলের অন্দরে মতভেদ রয়েছে বলেও সূত্রের খবর। কারণ, এনসিপিআই বর্তমানে সরকার তথা বিজেপির শরিক দল। সেখানে ২১ জুলাই এর শহীদ দিবস মূলত কংগ্রেসের কর্মসূচি সেটা বিজেপি সরকারের শরিক দল কেন পালন করবে উঠেছে সে প্রশ্নও। শেষ পর্যন্ত কর্মসূচি হলে, এ বার ২১ জুলাই উপলক্ষে দেশের চারটি পৃথক স্থানে শহীদ দিবস পালন হবে। যা নজিরবিহীন।