গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Video News কসবা গুলশন কলোনিতে দাপালো দুষ্কৃতীরা

    কসবা গুলশন কলোনিতে দাপালো দুষ্কৃতীরা

    0
    131

    বৃহস্পতিবার সন্ধে থেকে গভীর রাত। বাইপাস সংলগ্ন গুলশন কলোনিতে হাতে পিস্তল, চপার নিয়ে দাপিয়ে বেড়ালো দুষ্কৃতীরা। এক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। ভাঙনের চলল বিরিয়ানির দোকানে। গুলশন কলোনির অটো স্ট্যান্ড মোড়ে দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্কে ছুটছেন পথচলতি মানুষজন। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়। এরপর গভীর রাতে ফের একবার বোমাবাজি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় নাম জড়ায় মিনি ফিরোজ এবং তার দলবলের বিরুদ্ধে। তদন্তে নেমে সাজিদ, ছোটা রাজা, মধু নামে তিন দুষ্কৃতীকে এন্টালি, নারকেলডাঙা থেকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ এলাকায় আতদের পরিবেশ তৈরি করতেই এমনটা করেছে মিনি ফিরোজ ও তাঁর দলবল। ইএম বাইপাসের এত কাছে পুলিশের নজর এড়িয়ে কিভাবে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। ঠিক একবছর আগে নভেম্বরে বাড়ির সামনে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা যদিও পিস্তল থেকে গুলি না বেরনোয় প্রাণে বেঁচে যান সুশান্ত ঘোষ। এই ঘটনায় আদিল নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়। আবু ধাবি থেকে কলকাতা বিমানবন্দরে নামতেই গ্রেফতার করা হয়েছিল তাঁকে। কিন্তু যথেষ্ট প্রমাণের অভাবে জামিন পেয়েছে আদিল।