
জীবনমরণ পণ রেখে চাষ করেও দাম পাননি কৃষকরা। অথচ ব্যবসায়ী, ফড়েরা টাকা পেয়ে যাচ্ছে। হুগলির পুরশুড়ায় প্রচারে এসে আলু নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
তিনি বলেছেন প্রচারে বেরিয়ে দেখে এসেছেন ঘরে ঘরে আলু মজুত রয়ে গেছে। আলুচাষ করেও দাম পাননি। রবিবার পুরশুড়ায় বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থনে বেনেপুকুর এলাকায় প্রচারে গিয়েছিলেন রেখা গুপ্তা। সেখান থেকেই তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেছেন এখানে বাঁচার অধিকার কেড়ে নিয়েছে। আতঙ্কিত মানুষ। ১৫ বছর ধরে শুধু গুন্ডাদের নিয়ে সরকার চলছে।
রোজগার নেই। সব কিছু শেষ করে দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে সব সমস্যার সমাধান হবে বলে দাবি করেছেন রেখা গুপ্তা।







