কেজরিওয়ালের উপর হামলার আশঙ্কা আপ-বিজেপির 

0
182
AAP BJP fear of attack on Kejriwal
AAP BJP fear of attack on Kejriwal
ভোটের আবহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলার আশঙ্কা করছে আম আদমি পার্টি এবং বিজেপি উভয়েই।জানা গিয়েছে, দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশনের ভিতরে ও মেট্রোর কামরায় মুখ্যমন্ত্রী তথা আবগারি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিনে মুক্ত অরবিন্দ কেজরিওয়ালকে হুমকি দিয়ে লেখা দেখা গিয়েছে।
এরপরই অরবিন্দ কেজরিওয়ালের প্রাণহানির আশঙ্কায় সরব হয়েছেন রাজ্যসভার আপ সাংসদ সঞ্জয় সিং। তিনি বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী জেল থেকে বেরোনোর পরেই বিজেপি ঘাবড়ে গিয়েছে। তাই তাঁর উপরে প্রাণঘাতী হামলার পরিকল্পনা হচ্ছে। এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে প্রধানমন্ত্রীর দফতর।পাশাপাশি আপের সাংসদ- বিধায়কেরা নির্বাচন কমিশনকে লেখা একটি চিঠিতে জানিয়েছেন, অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলার আশঙ্কা রয়েছে। অতীতেও তাঁর উপরে হামলা হয়েছিল। বর্তমান সময়ে তাঁকে হুমকি দিয়ে মেট্রো স্টেশনে ও কামরায় বেশ কয়েকটি হুমকি বার্তা দেখা গিয়েছে। ওই হুমকি দেওয়ার পিছনে নাম উঠেছে অঙ্কিত গয়াল নামে এক ব্যক্তির। আপ সূত্রের খবর, ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টেও একই ধরনের হুমকি দিয়েছেন।অন্যদিকে পাল্টা আক্রমণে বিজেপির অভিযোগ, সহনুভূতি আদায়ে এবং বিজেপিকে অস্বস্তিতে ফেলতে নিজের উপরে হামলা করাতে পারেন অরবিন্দ কেজরিওয়াল।