খিদিরপুরে হুমায়ুনকে ঘিরে বিক্ষোভ

0
112

খিদিরপুরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। বুধবার দুপুরে খিদিরপুরে গিয়েছিলেন জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। অভিযোগ ইকবালপুর ষোলআনা মসজিদ এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে ধরেন কয়েকনজন। গো ব্যাক স্লোগান দিতে থাকেন। কারও কারও হাতে হকি স্টিক ছিল বলে অভিযোগ।