
৩০ তম কলকাতা আন্তজাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে রুক্মিণীর মালা দেবে-র গলায়। সৌজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মালাবদল নয়, আদতে উত্তরীয় বদল। মঞ্চে তখন সৌরভ গঙ্গোপাধ্যায়, আর্জেন্টিনার পরিচালক পাবলো জাস্টিনো সিজার, অভিনেতা সাংসদ দেব। সঞ্চালক জুন মালিয়া, যিশু সেনগুপ্তর ঘোষণার পর মঞ্চে উপস্থিত হন রুক্মিণী মৈত্র। হাসিমুখে মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরাতে যেতেই অভিনেত্রীর হাত থেকে সটান পাশে দাঁড়ানো দেবের গলায় পরিয়ে দিলেন তিনি। বোঝাতে চাইলেন রুক্মিণীর উত্তরায়র অধিকার একমাত্র দেবেরই রয়েছে। ১১ ডিসেম্বর পর্যন্ত কলকাতা চলচ্চিত্র উৎসব চলবে, বুধবার যার উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবছর ২১টি দেশের ১৭৫টি ছবি দেখানো হবে। এবছর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক সিনেমাকে।
