গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Video News ছয় জেলায় ভারী বর্ষণ, ঝড়বৃষ্টি কলকাতায়’ও

    ছয় জেলায় ভারী বর্ষণ, ঝড়বৃষ্টি কলকাতায়’ও

    0
    111

    রাতভর ঝড়বৃষ্টি চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মঙ্গলবার সকাল থেকে আকাশের মুখভার। রোদ তেমন ওঠেনি, আকাশ মেঘলা। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর জেরে আপাতত বুধবার পর্যন্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। সঙ্গে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।