পরিবর্তনের শপথ গ্রহণের পরদিনও জ্বলছে বাংলা। ভিডিও পোস্ট করে ভোটপরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সায়নী ঘোষ। বাংলায় আগুন লাগিয়ে ভয়কে তাড়ানোর চেষ্টায় রয়েছে বিজেপি। খোঁচা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খেজুরির নীচকাসবা গ্রাম পঞ্চায়েত, হিজলি শরিফে যা ঘটেছে তা বর্বরতার চেয়ে কম কিছু নয়। এটাই বিজেপির রাজনীতির আসল চেহারা। ঘৃণা, ভীতি প্রদর্শন এবং ধ্বংস। হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাংলা কখনও সহিংসতার কাছে আত্মসমর্পণ করবে না।
গ্রাম থেকে শহর
News & Much More







