আর জি কর মেডিক্যালে গিয়ে সিবিআইয়ের অফিসারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার আর জি কর মেডিক্যাল কলেজ পরিদর্শনে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযোগ করেছেন এখনও একটি ঘর বন্ধ রয়েছে। এখনও ওই ঘরের দেওয়ালে রক্তের দাগ রয়েছে। সিবিআই এখনও ওই ঘর খোলার সময় পায়নি। প্রশ্ন তুলেছেন কি করছিলেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমা পহুজা। তাঁর আরও প্রশ্ন সীমা পহুজা কার দ্বারা প্রভাবিত হয়েছেন।
গ্রাম থেকে শহর
News & Much More








