পুরী থেকে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। কদিন আগেই ওড়িশা-বাংলা সীমানায় গাড়ি ফেলে পুলিয়েছিলেন সুশান্ত ঘোষ। গাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল চালক সুজিত চৌধুরিকে। কিন্তু তারপর থেকে খোঁজ মিলছিল না সুশান্ত ঘোষের। এরপর পুরী থেকে তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। কসবার ১০৮ নম্বর ওয়ার্ডে হকারদের দোকান দেওয়ার নাম করে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
গ্রাম থেকে শহর
News & Much More








