ভোটের মুখে বাংলার মঙ্গল কামনায় পুজো দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। মঙ্গলবার সকালে কালীঘাট মন্দিরে গিয়েছিলেন বলিউড স্টার তথা হিমাচলপ্রদেশের মান্ডির সাংসদ কঙ্গনা। পরনে ছিল হালকা গোলাপি রংয়ের শাড়ি, ভারী গয়না। গর্ভগৃহে দেবীর পুজোর পাশাপাশি অঞ্জলিও দিয়েছে। নকুলেশ্বর ভৈরব মন্দিরেও পুজো দিয়েছেন অভিনেত্রী। মন্দির থেকে বেরিয়ে কঙ্গনা বলেছেন তিনি শক্তির আরাধনা করেন। দেবীর কাছে পশ্চিমবঙ্গ সহ দেশের মঙ্গলকামনা করেছেন।
গ্রাম থেকে শহর
News & Much More









