গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home Video News বাগবাজারে সিঁদুর খেলায় শশী, সেলেব ভিড় ২১ পল্লিতে

    বাগবাজারে সিঁদুর খেলায় শশী, সেলেব ভিড় ২১ পল্লিতে

    0
    143

    দেবী দুর্গাকে বরণের পর বাগবাজার সর্বজনীনে সিঁদুর খেলায় মেতেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। পাড়ার মহিলাদের সঙ্গে একেবারে সাধারণের মতই মিলে গিয়েছেন তিনি। দেবীর সামনে দাঁড়িয়ে প্রত্যয়ী শশী পাঁজা বলেছেন আগামী নির্বাচনে দেবী দুর্গার আশীর্বাদ পাবেন। পদ্মপুকুরে পুজোমণ্ডপে সিঁদুর খেলায় মেতেছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অন্যান্যদের সঙ্গে সিঁদুর খেলায় মেতেছিলেন তিনি। দেবীকে বরণ, সিঁদুর খেলা থেকে ধুনুচি নাচ। পুজোর শেষলগ্নেও তারকাদের ভিড়ে জমজমাট বালিগঞ্জের ২১ পল্লি। দেবী দুর্গাকে বরণের পর সিঁদুর খেলায় মেতেছিলেন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় বলেছেন মন খারাপের মধ্যেও ভাল লাগার কথা পরের বছর আবার আসবেন দেবী দুর্গা। সিঁদুরে মুখ রাঙিয়েছেন ছোটপর্দার পরিচিত মখ প্রমিতা মুখার্জি, মিষ্টি সিংহ তাঁর স্বামী রেমো দাস, রুদ্রজিৎ মুখাজিরা। বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে বালিগঞ্জ ২১ পল্লির সভাপতি সুরেশ শেঠিয়া বলেছেন মন খারাপের মধ্যে দেবী দুর্গাকে খুশি মনে বিদায় দেওয়ার জন্যই শেষদিনে এই আয়োজন করা হয়।