বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে ঢুকে ডান দিকে আর্টস ডিপার্টমেন্টের ইউনিয়ন রুম। পুকুরপাড়ে ওই ইউনিয়ন রুমের ধার ঘেঁষে যে রাস্তা গিয়েছে সেটাই ঘটনাস্থল। বহস্পতিবার রাতে সেই পুকুর থেকে উদ্ধার হয় ইংরেজি অনার্সের থার্ড ইয়ারের ছাত্রী অনামিকা মণ্ডলকে। রাতেই অ্যাম্বুলেন্সে করে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেশার আতড় ঘর বলে বারবার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল পানাভরা সেই পুকুরের পাশেই শুক্রবার পড়েছিল মদের বোতল। যেখানে ঘটনাটি ঘটেছে সেটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। ফলে ঠিক কি ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার রাতে তা স্পষ্ট নয়।
গ্রাম থেকে শহর
News & Much More








