গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk বিশ্বকাপে জিতবে কোন দল, জানিয়ে দিল ‘অপটা’

    বিশ্বকাপে জিতবে কোন দল, জানিয়ে দিল ‘অপটা’

    0
    311
    ছবি সৌজন্যে : এক্স

    ফুটবল বিশ্বকাপ সামনে রেখে প্রাথমিক পূর্বাভাস দিয়েছে পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপটা। তাদের সুপারকম্পিউটারের হিসাব বলছে আসন্ন বিশ্বকাপে চ্যাম্পিয়নশিপ-র দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন।ডিসেম্বরের ড্রয়ের আগে চালানো হাজার হাজার সিমুলেশনে স্পেনের চ্যাম্পিয়নশিপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৭ শতাংশ।

    ইউরো ২০২৪ জয়ী দলটি টানা দীর্ঘ সময় ধরে অপরাজিত থাকায় তাদেরই সবচেয়ে বড় ফেভারিট হিসেবে দেখছে অপটা।দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, যাদের সম্ভাবনা ১৪.১ শতাংশ। কোচ দিদিয়ের দেশঁর শেষ বিশ্বকাপ হতে যাওয়া এই আসরে চ্যাম্পিয়নশিপ জিতে বিদায় নিতে চায় ফ্রান্স। দলটির আক্রমণভাগে বড় ভরসা অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের সম্ভাবনা ১১.৮ শতাংশ। নতুন কোচ টমাস টুখেলের অধীনে দীর্ঘদিনের চ্যাম্পিয়নশিপ খরা কাটাতে মুখিয়ে আছে ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে চতুর্থ স্থানে, তাদের সম্ভাবনা ৮.৭ শতাংশ। অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্য থাকলেও কাজটা সহজ হবে না।এছাড়া শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে জার্মানি ,৭.১%। পরের সারিতে রয়েছে পর্তুগাল ৬.৬%, ব্রাজিল ৫.৬% ও নেদারল্যান্ডস ৫.২%।

    অন্যদিকে আয়োজক দেশগুলোর সম্ভাবনা তুলনামূলক কম। আমেরিকার সম্ভাবনা ০.৯ শতাংশ, মেক্সিকোর ১.৩ শতাংশ এবং কানাডার মাত্র ০.৪ শতাংশ। ডার্ক হর্স হিসেবে নজরে রয়েছে নরওয়ে ২.৩% ও কলম্বিয়া ২.০%।