একসময়ের সঙ্গী শুভেন্দু অধিকারীর কাছে আবারও হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এ নন্দীগ্রামে হারিয়েছিলেন। ২০২৬-এ ভবানীপুর থেকে বিজেপির প্রার্থী হয়ে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু অধিকারী। সকাল থেকেই কখনও এগিয়েছিলেন মমতা বন্দ্যেপাধ্যায়, কখনও এগিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। একটা সময় ১৯ হাজারেরও বেশি ভোটে এগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৭, ৮ রাউন্ড গণনা হতেই ফের এগোতে শুরু করেন শুভেন্দু অধিকারী।
গ্রাম থেকে শহর
News & Much More




