শ্বেতা খানের সঙ্গে এবার তৃণমূল যোগ সামনে এসেছে। যা নিয়ে আক্রমণ করেছে বিরোধীরা। শ্বেতা খানের ফেসবুক প্রোফাইলে একাবিক তৃণমূল নেতার সঙ্গে ছবি মিলেছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল সংখ্যালঘু সেলের মিছিলে মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে একেবারে সামনে সারিতে ছিলেন শ্বেতা। অন্যদিকে আরেক তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও শ্বেতা খানের ছবি রয়েছে। বিষয়টি সামনে আসতে মন্ত্রী অরূপ রায় বলেছেন এখন তৃণমূল কংগ্রেসে সবাই গা মেলাতে চান। যিনি অপরাধী তাঁর অপরাধ তো আগে জানা যায়নি।
গ্রাম থেকে শহর
News & Much More









