
তিনি সুস্থ রয়েছেন। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভারদ্বাজকে জানিয়েছেন জেলবন্দি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।বুধবার তিহাড় জেলে গিয়ে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌরভ ভারদ্বাজ।
তিনি জেলে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৩০ মিনিট ধরে বৈঠক করেছেন।এরপর বেরিয়ে এসে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভারদ্বাজ বলেছেন, দিল্লিবাসীকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন কেউ যেন চিন্তা না করে। তিনি সুস্থ রয়েছেন। দিল্লিবাসীর আশীর্বাদ মাথায় নিয়ে তিনি তাঁর লড়াই চালিয়ে যাবেন। প্রসঙ্গত, ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি।গ্রেফতারির পর আপ জানিয়ে দেয় অরবিন্দ কেজরিওয়াল জেল থেকেই দিল্লির সরকারের কাজ চালাবেন। মুখ্যমন্ত্রী হিসাবে ইস্তফা দেবেন না। এর আগে ১৫ এপ্রিল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং আপের জেনারেল সেক্রেটারি সন্দীপ পাঠক অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছিলেন।









