গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Video News সেনা সংঘাতের আচ, ব্রাত্য-র বিরোধিতায় সাসপেন্ড শুভেন্দু !

    সেনা সংঘাতের আচ, ব্রাত্য-র বিরোধিতায় সাসপেন্ড শুভেন্দু !

    0
    92

    সেনা সংঘাতের আঁচ বিধানসভাতেও। ফের পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। বিধানসভার বিশেষ অধিবেশনে থাকতে পারবেন না রাজ্যের বিরোধী দলনেতা। ভারতীয় সেনার হয়ে কথা বলায় সাসপেনশনের নিয়ম না মেনেই সাপপেন্ড করা হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এরই প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বাংলা ভাষার ওপর আক্রমণ নিয়ে মঙ্গলবার বিধানসভায় আলোচনার প্রস্তাব এনেছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই প্রস্তাব নিয়ে আলোচনার সময় নাটকীয় মোড় নেয় বিধানসভায়। সোমবার মেয়োরোডে তৃণমূলের ভাষা দিবসের মঞ্চ খোলার অভিযোগ উঠেছিল সেনার বিরুদ্ধে। এব্যাপারে নিজের ভাষণে সেনার ভূমিকার সমালোচনা করেন শিক্ষামন্ত্রী। ঠিক তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাধা দেন। তিনি বলতে থাকেন এভাবে ভারতীয় সেনাকে নিয়ে কথা বলা যায় না। শুভেন্দু অধিকারীর দাবি সেনার মঞ্চ খোলার ঘটনার সঙ্গে ১৯৭১-এ ঢাকায় পাক সেনাবাহিনীর গুলি করার বিষয় নিয়ে তুলনা করেন ব্রাত্য বসু। এতেই আপত্তি তোলায় সাসপেন্ড করা হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলকে পাকিস্তানের দালাল বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। ১৯৭১-এ পাক সেনার আচরণের নিন্দা করে ঠিক করেছেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেছেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলেছেন ১৯৭১-র ২৫ মার্চ খান সেনার দল ঢাকায় নিরীহ বাঙালির ওপরে গুলি কি চালায় নি। ইতিহাসকে মুছে ফেলতে পারেন না। যা সত্যি, তা সত্যি। ‘৭১ সালের ২৫ মার্চের পর থেকে স্বাধীন বাংলাদেশের দাবি আরও জোরালো হয়েছিল। পাকিস্তানের সেনাবাহিনীর এই আচরণের নিন্দা করে বেশ করেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চাইছেন।