২৫ শে বৈশাখ, ৯ মে সকাল ১০টায় কলকাতার সভার জন্য বিখ্যাত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিতে চলেছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। তার আগে ৮ তারিখ সন্ধ্যায় নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নবনির্বাচিত ২০৮ জন বিধায়ককে নিয়ে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির পর্যবেক্ষক অমিত শাহ। থাকবেন, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ওই বৈঠকেই বিজেপির পরিষদীয় নেতা এবং মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক হয়ে যাবে।
গ্রাম থেকে শহর
News & Much More




