গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk অক্টোবরে মালাবার মহড়া, আমেরিকায় রাজনাথ

    অক্টোবরে মালাবার মহড়া, আমেরিকায় রাজনাথ

    0
    164
    Malabar exercise in October Rajnath in America
    Malabar exercise in October Rajnath in America
    অক্টোবর মাসেই বঙ্গোপসাগরে মালাবার নৌ মহড়ায় নামবে কোয়াড জোট। ৫ দিনের মার্কিন সফরে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
    বুধবার তিনি পা রাখবেন ওয়াশিংটনে। অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের চুক্তি থেকে মালাবার মহড়া-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এই সফরে আলোচনা করবেন রাজনাথ সিং। মার্কিন ড্রোন কেনার চুক্তিটিও চূড়ান্ত হতে পারে বলেই খবর। মনে করা হচ্ছে, চিনকে নজরে রেখেও নানা কৌশল নিতে পারে দিল্লি ও ওয়াশিংটন। শত্রুকে জবাব দিতে প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাহায্যে ভারত। নতুন করে শক্তি বৃদ্ধি করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধাস্ত্র হাতে এসেছে দিল্লির। দেশীয় প্রযুক্তিতেও তৈরি হচ্ছে ফাইটার জেট-সহ নানা অস্ত্রশস্ত্র। এবার আমেরিকার থেকেও ফের আমদানি করার হবে বেশ কিছু ফাইটার জেট ও ড্রোন। অন্যদিকে, অক্টোবর মাসেই বঙ্গোপসাগরে মালাবার নৌ মহড়ায় নামবে কোয়াড জোট। অর্থাৎ আমেরিকা, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নৌবাহিনী একসঙ্গে মহড়া করবে।