অক্সফোর্ডে প্রশ্নের মুখে মমতা, খোঁচা সুকান্ত-র

0
105
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা দেওয়ার মাঝেই দর্শকাসন থেকে একের পর এক প্রশ্নবাণ ধেয়ে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে।

তাঁকে উদ্দেশ্যে করে কয়েকজনকে বলতে শোনা, আপনি অভয়াকে হত্যা করেছেন। হিন্দদের ব্যাপারে চুপ কেন? আপনি টাটাকে তাড়িয়ে দিয়েয়েন-তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তৃতা থামাননি। মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখানোর ভিডিও সহ একটি বার্তা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কটাক্ষ-বাস্তবতা স্পষ্ট, বাঙালিরা, বাংলায় থাকুক বা বিদেশে, তাঁর ভন্ডামি বুঝতে পেরেছে। তিনি বাংলাকে তোষণ, দুর্নীতি এবং বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছেন। এখন উনি হাইড পার্কে পিছনের দিকে হাঁটছেন, ঠিক বছরের পর বছর ধরে বাংলাকে পিছনে টেনে নিয়ে গেছেন।

তাঁর আরও সংযোজন, ২০২৬ সালের বাংলা থেকে আপনার পতন হবে। একই ইস্ততে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে পোস্ট করেছেন বিজেপির মুখপাত্র অমিত মালব্য।