অখিলের গ্রেফতারির দাবি বিজেপির, ক্ষমা চাইল তৃণমূল

0
528
AKHIL ER GREFTAR RIR DABI BJP R
AKHIL ER GREFTAR RIR DABI BJP R

মহিলা বিট অফিসারকে কটূক্তি, হুমকি দেওয়ার অভিযোগে অখিল গিরির গ্রেফতারির দাবি তুলেছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একের পর এক প্রশ্ন তোলা হয়েছে বিজেপির তরফে। মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মন্ত্রীকে জেলে ভরার সাহস দেখাবেন।

সরকারি অফিসারকে কাজে বাধা দেওয়ায় মন্ত্রীর বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে। একজন মহিলাকে কুকথা বলার শাস্তি কি হবে। এভাবেই একাধিক প্রশ্ন তুলে আক্রমণ করেছে বিজেপি। দলের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন তৃণমূল যেভাবে সরকারি কর্মীদের দেখে, ডিএ না দিযে অবহেলা করে, তা স্পষ্ট হয়েছে মন্ত্রী অখিল গিরির কথায়। তিনি আরও বলেছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা কিছু মানুষকে বেআইনিভাবে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে নিজেদের স্বার্থে তাই উচ্ছেদে বাধা দিচ্ছে। এদিকে মন্ত্রী অখিল গিরির মন্তব্যের নিন্দা করেও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পোস্টে লিখেছেন একজন মহিলার অফিসারের সঙ্গে দুবর্যহার দুর্ভাগ্যজনক। তবে বিজেপি, সিপিএমের মুখে সমালোচনা মানায় না।