
শিয়ালদহ ইএসআইয়ে আগুন লাগার ঘটনায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রী মলয় ঘটক। পাল্টা রাজ্যের গাফিলতির দিকে আগুন তুলেছেন হাসপাতালের সুপার অদিতি দাস।
আগুন লাগার ঘটনায় কেন্দ্র-রাজ্য তরজা শুরু হয়েছে। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেছেন ইএসআইসি কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা। দেড়বছর আগে অগ্নিনির্বাপণ ব্যবস্থার কাজটা শেষ করার কথা ছিল। কিন্তু তা হয়নি। গাফিলতির কারণে বড় ঘটনা ঘটতে পারত। এব্যাপারে ইএসআইসি কর্তপক্ষের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মলয় ঘটক।
যদিও মন্ত্রীর যুক্তি মানতে নারাজ হাসপাতালের সুপার। পাল্টা তিনি রাজ্যের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন।
ছবি সৌজন্যে : নিজস্ব







