অটো পার্টসের আড়ালে অস্ত্র নির্মাণ, মধুবনিতে গ্রেফতার ৪

0
501
ছবি সৌজন্যে : নিজস্ব

বিহারের মধুবনিতে বিহার এবং কলকাতা পুলিশের এসটিএফের যৌথ অভিযানে অস্ত্র কারখানার হদিশ মিলেছে। কলকাতার বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধারের সূত্র ধরে বিহারে অভিযানে যায় কলকাতা পুলিশের এসটিএফ।

এরপরেই বিহার পুলিশকে সঙ্গে নিয়ে মধুবনিতে কিষাণ অটো পার্টস নামে একটি দোকানে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ। জানা গিয়েছে গৃহস্পতিবার রাতে মধুবনির খুটোনা বাজারে কিষাণ অটো পার্টস নামে একটি দোকানে যৌথ তল্লাশিতে যায় বিহার এবং কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। তল্লাশি চালাতে গিয়ে তারা দেখে গাড়ির যন্ত্রাংশের কারখানার আড়ালে চলছিল ছোট অস্ত্র কারখানা। সেখান থেকেই ইশতেয়াক আলম, তাঁর ভাই ইফতেকার আলম এবং তাদের সহযোগী রাজকুমার চৌধুরি ওরফে বিরজুকে গ্রেফতার করে। তদন্তে পুলিশ জানতে পেরেছে ইফতেকার ওই দেকানের মালিক।

বিরজু অস্ত্র তৈরিতে পারদর্শী। উদ্ধার করা হয়েছে ২৪ টা ৭এমএম পিস্তলের বডি, ২৪ ‘টা ৭এমএম পিস্তলের ব্যারেল, পিস্তলের বাট, এবং স্লাইডার। উদ্ধার করা হয়েছে পিস্তল তৈরির একাধিক মেশিন।