অত্যাচার বন্ধে গণ আন্দোলনই পথ, হুঁশিয়ারি শুভেন্দুর

0
199
gono andolon e poth suvendu
gono andolon e poth suvendu
তৃণমূলের অত্যাচার বন্ধের জন্য গণ আন্দোলন একমাত্র পথ। হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। জানিয়েছেন ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে পথে নামছে বিজেপি।
ডেবরা সহ বিজেপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিজেপি বিক্ষোভ মিছিল করবে। পাশাপাশি রাজভবনঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্নার প্রসঙ্গ টেনে আক্রমণও করেছেন তিনি। বলেছেন হাইকোর্ট তো রাজ্য পুলিশের থেকে জানতে চেয়েছে ভুল করার জন্য কি অ্যাকশন নেওয়া হয়েছে। বিক্ষোভে উপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে পুলিশ। শুক্রবারের মধ্যে রাজ্যকে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। বারবার যে ভাবে দলীয় কর্মীদের ওপর অত্যাচার চালানো হচ্ছে তা বন্ধ করতে একমাত্র পথ গণ আন্দোলন।