অধরা সাদ্দামরা, লন্ডন নয় ইরাক বানিয়েছেন, খোঁচা সুকান্ত-র

0
220
ODHORA SADDAM RA LONDON NOY IRAQ BANIYECHHEN KHOCHA SUKANTA R
ODHORA SADDAM RA LONDON NOY IRAQ BANIYECHHEN KHOCHA SUKANTA R

কুলতলির পয়তারহাটে পুলিশের ওপর হামলার পর ২ দিন কেটে গেলেও মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার ও তাঁর ভাই সায়রুল সর্দার এখনও অধরা। পুলিশের অনুমান ১৫ বছর ধরে পয়তারহাটে যে নকল সোনা ও জাল নোটের কারবার চলছে তার কিংপিন গ্রামেরই দুই বাসিন্দা হাকাত ও বোটো।

তাদেরও খোঁজ মেলেনি। গ্রামে যে বেআইনি কারবার চলত তার বেশকিছু প্রমাণ পুলিশের হাতে এসেও মূল অভিযুক্তরা ধরা পড়েনি। তবে গ্যাংস অফ কুলতলির সদস্য আফতার সদারকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জেরা করে প্রতারণা গ্যাংয়ের পাণ্ডাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্ত ছাকাত এবং বোটো তৃণমূলের বুথ সদস্য। এই প্রসঙ্গে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দাবি সাদ্দামদের কারবারের কথা দল জানত না। সাদ্দাম কাণ্ডের পর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে খোঁচা দিতে ছাড়েন নি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন লন্ডন বানাবেন কলকাতাকে। লন্ডন তো বানাতে পারেননি, কিন্তু ইয়াক বানিয়ে ছেড়েছেন।