অধিবেশনের আগে তৃণমূলের সুদীপের সঙ্গে সাক্ষাৎ মন্ত্রীর

0
176
The minister met Trinamools Sudeep before the session
The minister met Trinamools Sudeep before the session

সোমবার অধিবেশন শুরুর আগে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু।

এরপরে কিরেণ রিজিজু জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার চায় সংসদের অধিবেশন সুষ্ঠভাবে চলুক। সেই নিয়েই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষা দুর্নীতি নিয়ে সরকারকে ছেড়ে কথা বলবেন না তাঁরা। সংসদে বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানাবেন তাঁরা। প্রশ্নফাঁস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য জানতে চাওয়া হবে।সুষ্ঠভাবে অধিবেশন চালানো নিয়ে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা জানিয়েছেন, তাঁরা চান লোকসভা যেন সুষ্ঠভাবে চলে। সংসদে যেন বিরোধীদের বলতে দেওয়া হয়।তিনি প্রোটেম স্পিকার হবেন না। দলও চাইছে না তা। ইন্ডিয়া জোটের কোনও ক্ষতি হোক তা চায় না তৃণমূল কংগ্রেস। নিট-নেট পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে লোকসভা অধিবেশনের প্রথম দিনেই এনডিএ বনাম ইন্ডিয়া জোট সংঘাতের আবহ তৈরি হতে পারে বলে আশঙ্কা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের অক্ষমতার জন্যই প্রতিদিন একটি পরীক্ষা বাতিল হচ্ছে। রাহুল গান্ধী গোটা ঘটনায় প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।