অধীরই গুরুদেব, বিশ্বাসঘাতকতা করেছি : বাইরন

0
54

অধীররঞ্জন চৌধুরিই তাঁর গুরুদেব। তাঁর হাত ধরেই রাজনীতিতে পা দিয়েছেন। মৃত্যুর আগে পর্যন্ত অধীরকে তিনি মনে রাখবেন। ভোটের মুখে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। এমনকি, কংগ্রেসের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন বলেও স্বীকার করে নিয়েছেন বাইরন বিশ্বাস। ভোটের আগে তাঁর এই সমস্ত মন্তব্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বাম-সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবে ২০২৩ সালের উপনির্বাচনে সাগরদিঘি থেকে লড়েছিলেন বাইরন বিশ্বাস।