
লোকসভা ভোটে ফল ঘোষণা হতেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন অধীর চৌধুরিকে বিজেপি ম্যান বলে উল্লেখ করেছেন তিনি। বহরমপুরে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে গিয়েছেন অধীর চৌধুরি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন কংগ্রেস নয়, বিজেপির হয়ে কাজ করেছেন অধীর চৌধুরি। বহরমপুরের মানুষ অধীর চৌধুরিকে নয় বিজেপিকেই হারিয়েছেন। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই অধীর চৌধুরি প্রসঙ্গে তিনি বলেছেন বহরমপুরে জায়ান্ট কিলার ইউসুফ পাঠান। অধীর চৌধুরিকে নয়, বিজেপিকে হারিয়েছেন বহরমপুরের মানুষ।
