গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk অনগ্রসর শ্রেণির বড় শত্রু কংগ্রেস : মোদী 

    অনগ্রসর শ্রেণির বড় শত্রু কংগ্রেস : মোদী 

    0
    222
    The biggest enemy of the backward class is Congress Modi
    The biggest enemy of the backward class is Congress Modi
    অনগ্রসর শ্রেণির সবচেয়ে বড় শত্রু হল কংগ্রেস। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    বুধবার মধ্যপ্রদেশের এক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে কংগ্রেস সম্পর্কে এমন একটি সত্য দেশের সামনে এসেছে, যা শুনে প্রতিটি দেশবাসী হতবাক হয়ে গেছে। কর্নাটকে কংগ্রেস অবৈধ উপায় অবলম্বন করে সংরক্ষণ করেছে। ওবিসিদের সবচেয়ে বড় শত্রু কংগ্রেস। একমাত্র সঠিক নীতি ও দূরদৃষ্টি থাকলেই উন্নয়ন সম্ভব হয়। তাই দেশ হোক অথবা মধ্যপ্রদেশ উন্নয়ন তখনই হয়েছে যখন কংগ্রেস চলে গিয়েছে আর বিজেপি এসেছে।প্রধানমন্ত্রী আরও বলেছেন, কংগ্রেসের সময় মধ্যপ্রদেশের পরিচয় ছিল অসুস্থ রাজ্যের। এখন সেই মধ্যপ্রদেশ বিজেপি সরকারের অধীনে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। যখন করোনার সংকট এসেছিল তিনি নিশ্চিত করেছিলেন যে দেশবাসীর রান্নাঘরে রেশনের কোনও অভাব হবে না। এখনও দেশের কোটি কোটি রান্নাঘরে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার শস্য রান্না করা হয়।তিনি দেশের মা-বোনদের গ্যারান্টি দিচ্ছেন যে আগামী পাঁচ বছর রেশন নিয়ে তাদের চিন্তা করতে হবে না।