গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home Entertainment অনলাইনে ফাঁস বিজয়ের শেষ সিনেমা

    অনলাইনে ফাঁস বিজয়ের শেষ সিনেমা

    0
    17
    ছবি সৌজন্যে : এক্স

    মুক্তির আগেই বড় ধাক্কা খেয়েছে দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের বহুল আলোচিত ছবি,জন নায়গণ। ছবিটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ও একটি গানের অংশ হঠাৎ অনলাইনে ফাঁস হয়ে গেছে।

    প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা গিয়েছে,ছবির শুরু অংশ, বিজয়ের পরিচিতিমূলক দৃশ্য,একটি গানের অংশ এবং একটি কারাগারের দৃশ্য,যেখানে বন্দীর পোশাকে কোদাল হাতে দেখা গেছে তাঁকে।পরে তাঁর পরিচিত স্টাইলে একটি অ্যাকশন দৃশ্যও ফুটে ওঠে।কোথাও কোথাও এমনও গুঞ্জন দেখা গেছে পুরো সিনেমা অনলাইনে ফাঁস।এই ফাঁস হওয়া ক্লিপ দ্রুতই বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে, তবে ঠিক কোথা থেকে এটি ফাঁস হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।উল্লেখ্য জন নায়গণ ছবিটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি থালাপতি বিজয় অভিনীত শেষ সিনেমা। অভিনয় থেকে সরে গিয়ে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে এটিই তাঁর বিদায়ি চলচ্চিত্র বলে প্রচার চলছে।ফলে ছবিটি ঘিরে ফ্যান ফলোয়ারদের প্রত্যাশা ছিল তুঙ্গে।

    কিন্তু এই ফাঁসের ঘটনায় অনেকেই হতাশ হয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।উল্লেখ্য, জন নায়গণ ছবিটি মূলত ৯ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তির কথা ছিল।কিন্তু আইনি জটিলতার কারণে তা পিছিয়ে যায়।

    ‘Jana Nayagan’ 5-minute clip leaked online