
মানববন্ধনে পুলিশকে ঘিরে বিক্ষোভের মধ্যেই ধর্মতলায় অনশন মঞ্চের কাছে শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে।
অভিযুক্ত প্রৌঢ়কে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে আন্দোলনকারীরা। ধর্মতলায় অনশন মঞ্চের সামনে ভিড়ের মধ্যেই এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ করেন। সঙ্গে সঙ্গে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তকে ধরে ফেলেন আন্দোলনকারীরা। অভিযুক্ত প্রৌঢ় মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ।
এরপরেই অভিযুক্তকে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় আন্দোলনকারীরা। ওই ব্যক্তি কি করেন, কোথাকার বাসিন্দা খতিয়ে দেখছে পুলিশ।
ছবি সৌজন্যে : নিজস্ব
