
রেলমন্ত্রী থাকলেও রেল দফতরকে অনাথ করে রাখা হয়েছে। কাঞ্চনজঙ্খা এক্সপ্রেসের দুর্ঘটনায় অ্যাডমিনিস্ট্রেশনের অবহেলা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন রেলের মাধুর্যটাই নষ্ট হয়ে গিয়েছে। রেলবাজেট তুলে দিয়েছে, যাত্রী সাচ্ছন্দ্যের বালাই নেই। তিনি বলেছেন শিয়ালদহে যাত্রীদের কী দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে মাঝেমধ্যেই সেকথা তিনি জানেন। তিনি আরও বলেছেন রাতের ট্রেনে যাত্রীদের যে বেডিং দেওয়া হয় তাতে নোংরা লেগে থাকে। বাথরুমও অপরিষ্কার। তিনি আরও বলেছেন যাত্রী সুরক্ষায় কোনও নজরই নেই রেলের। তিনি বলেছেন রেলমন্ত্রী থাকাকালীন যে অ্যান্টি কলিশন ডিভাইস কন্ধন রেলে চালু করেছিলেন। সেই কাজ এখনও সম্পন্ন হয়নি। উল্টে সেই ডিভাইসেরই নতুন নাম দিয়ে নাম কামানোর চেষ্টা হচ্ছে। তাতে যাত্রীদের নিরাপত্তা বলে কিছু নেই। মুখ্যমন্ত্রীর কথায় এখন শুধু ফ্যাশন হচ্ছে। ঘোষণার নামে কথার ফুলঝুরি হচ্ছে। অথচ কাজের বেলায় কিছু হচ্ছে। রেলে বারবার কেন দুর্ঘটনা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এর আগে পুরীতে যেটা হয়েছিল সেখানেও তিনি গিয়েছিলেন। এখনও প্রচুর ডেডবডি পড়ে রয়েছে। যাদের কোনও পরিচয়ই পাওয়া যায়নি।
