
অনিকেত মাহাতর অবস্থা এখনও সঙ্কটজনক হলেও স্থিতিশীল রয়েছে। উঠে বসেছেন তিনি।
সাড়া দিচ্ছেন চিকিৎসায়। স্বাভাবিক কথাবার্তা বলছেন। জ্বর নেই, পালস রেটও স্বাভাবিক। তবে এখনই সিসিইউ থেকে তাঁকে বের করা হচ্ছে না। তাঁর কিডনি এবং লিভাবের অবস্থা আগের থেকে অনেক ভাল। এমনটাই জানিয়েছেন আর জি কর মেডিক্যাল কলেজের সিসিইউ ইনচার্জ সোমা মুখোপাধ্যায়। এদিকে ধর্মতলায় অনশনরত বাকি ৬ চিকিৎসকেরও কমবেশি দুর্বলতা রয়েছে। অনশনে থাকার কারণে তাঁদের ব্লাড প্রেসার কমেছে। পেশিতে টান ধরতে শুরু করেছে কারও কারও। মাথা ঘোরানো মাথা যন্ত্রণার সমস্যা রয়েছে। শারীরিকভাবে কিছুটা দুর্বলতা তৈরি হলেও অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বাকিরা।
এদিকে শুক্রবারও জুনিয়র চিকিৎসকদের সমর্থনে সিনিয়ররাও প্রতীকী অনশন চালিয়ে যাচ্ছেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও অনশনে বসেছেন ২ জুনিয়র ডাক্তার।
ছবি সৌজন্যে : নিজস্ব ছবি








