গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk অনুগামীদের ভিড়, অফিসে বসে কেঁদে ফেললেন অনুব্রত

    অনুগামীদের ভিড়, অফিসে বসে কেঁদে ফেললেন অনুব্রত

    0
    335
    অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তনের অপেক্ষায় মঙ্গলবার সকাল থেকেই বোলপুরে নিচুপট্টির বাড়ির সামনে ভিড় জমতে শুরু করেছিল দলীয় কর্মী-সমর্থকদের। সমযে সঙ্গে সঙ্গে সেই ভিড় বৃদ্ধি পেয়েছে ।
    বাড়িতে ঢোকার সময় ছলছল চোখে সকলের ভালোবাসাকে গ্রহণ করেছেন অনুব্রত। বাড়ির এক তলায় তাঁর দলীয় অফিসে বসে কথা বলতে বলতে একটি পর্যায় কেঁদেও ফেলতেও দেখা গিয়েছে বীরভূমের দাপুটে নেতাকে। নিচুপট্টিতে প্রিয় নেতার বাড়ির সামনে অনুগামীদের ভিড় জমিছেন তাঁকে একঝলক দেখার জন্য। স্লোগান উঠেছে অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। অনুগামীদের ভালোবাসা তাঁকে অনেকটাই আবেগপ্রবণ করে দিয়েছিলো। সেই আবেগকে বাড়িতে ঢোকার সময়ের চেষ্টা করেও যে আটকাতে পারেননি , তা তাঁর চোখের জলই  প্রমাণ। ২০২২ সালে পুজোর আগে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের নেতা, ২০২৪-র পুজোর আগেই ঘটেছে জেলমুক্তি। তাই সব মিলিয়ে চোখের জলেই কার্যালয়ে বসেছেন তিনি। তাঁর জামিনের খবর প্রকাশ হতেই সাজো সাজো রব শুরু হয়ে গিয়েছিলো গোটা বীরভূম জুড়ে। তাঁর বাড়ি থেকে অফিস সমস্ত জায়গায় নতুন রং ও সংস্কারের কাজ করা হয়েছে।