অনুদান ফেরালো উত্তরপাড়া আরও এক বারোয়ারি

0
377
UTTARPARA PUJO ONUDAN FEROT
UTTARPARA PUJO ONUDAN FEROT
আর জি করের চিকিৎসক খুনে উত্তরপাড়ার আরও এক পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান ফেরালো। শক্তিসংঘ, হাইল্যান্ড পার্ক উৎসব কমিটির পর এবার উত্তরপাড়ারই জয়কৃষ্ণ স্ট্রিটের আপনাদের দুর্গাপুজো বারোয়ারিও রাজ্য সরকারের অনুদান ফেরানোর ঘোষণা করেছে।
উদ্যোক্তারা জানিয়েছেন তাঁদের পুজো এবার ৮০ বছরের। সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা না নিয়েই পুজো করবেন বলে ক্লাবের সব সদস্য সহমত হয়েছেন। শুধু অনুদান প্রত্যাখ্যানই নয়, আর জি কর কাণ্ডের মৃত্যুর প্রতিবাদে এবছর পুজোর জাঁকজমকও কমিয়ে দিচ্ছেন তাঁরা।