অনুব্রতর সভায় ভেঙে পড়ল মঞ্চ

0
335

বীরভূমের মুরারইয়ে অনুব্রত মণ্ডলের মঞ্চ ভেঙে যাওয়ার ঘটনায় হুলুস্থূল পড়ে গিয়েছে। জামিন পেয়ে জেলায় ফেরার পর অনুব্রত মণ্ডলের রাজনৈতিক সভা ছিল মুরারইয়ে।

বৃহস্পতিবার মুরারইয়ে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। সেখানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতারা। বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী, কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষকে সভাস্থলে দেখা গেলেও এদিনের সভায় দেখা যায়নি কোর কমিটির তিন গুরুত্বপূর্ণ সদস্য কাজল সেখ, অভিজিৎ সিংহ আর আশিস ব্যানার্জিকে। আর সেই সভাতেই দলের কর্মীদের নিজেদের মধ্যে হাতাহাতিতে তুমুল অশান্তির সৃষ্টি হয়েছে। অবশেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

ছবি  সৌজন্যে : নিজস্ব