গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk অনুব্রত-র বাড়িতে ঢুকতেই পারলেন না চন্দ্রনাথ-বিকাশ

    অনুব্রত-র বাড়িতে ঢুকতেই পারলেন না চন্দ্রনাথ-বিকাশ

    0
    514

    চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুকে বাড়ির ভিতরে ঢুকতে দিলো না পুলিশ । অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেও ভিতরে ঢুকতে পারলেন না বীরভূমের দুই বিধায়ক। তারমধ্যে একজন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অন্যজন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরি।

    জানা গিয়েছে চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরিরা বাড়ির ভিতরে ঢুকতে চাইলে অনুব্রত মণ্ডল নাকি ইশারা করে তাঁদের পরে আসতে বলেছেন। এরা দুজনেই বীরভূম জেলা কোর কমিটির সদস্যও বটে। যদিও কোর কমিটির আরেক সদস্য সুদীপ্ত ঘোষ প্রায় ঘণ্টাখানেক অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ির ভিতরেই ছিলেন। অনুব্রত মণ্ডলের সঙ্গে কথাও বলেন। দুই বিধায়ক অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে ফিরে যান। নিচুপট্টির বাড়িতে ঢুকতে পারেন নি বীরভূম জেলার প্রাইমারি স্কুল বোর্ডের চেয়ারপার্সন প্রলয় নায়েকও। মঙ্গলবার দুবছর পর বোলপুরে নিচুপট্টির বাড়িতে ফিরেছেন। নিচুতলার কর্মী থেকে দলের জেলা নেতৃত্ব হাজির হয়েছিলেন জেলা সভাপতিকে বরণ করতে।