
অনুমতি ছাড়া কীভাবে তাঁর ছবি প্রকাশ্যে আনা হয়েছে প্রশ্ন তুলে রাজভবনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অভিযোগকারিণী। রাজভবনের তরফে বৃহস্পতিবার ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। রাজভবনে গিয়ে আগ্রহীরা সেই ফুটেজ দেখেও গিয়েছেন।
তার কিছু দৃশ্য সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। যা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারিণী। তিনি বলেছেন আইন অনুযায়ী অভিযোগকারিণীর পরিচয় গোপন রাখা উচিত। অনুমতি ছাড়া ফুটেজ দেখানো নিয়ে প্রশ্ন তুলে অভিযোগকারিণীর বক্তব্য রাজ্যপাল তো নতুন করে অপরাধ করেছেন। অভিযোগকারিণীর আরও বক্তব্য রাজ্যপাল মহাশয় নিজে এরকম কুরুচিকর কাজ করেছেন। এখন দোষ ঢাকতে হাস্যকর নাটক মঞ্চস্থ করছেন। সত্যি সামনে আনতে লাই ডিটেক্টর টেস্ট দিতেও রাজি বলে জানিয়েছেন অভিযোগকারী মহিলা। I
