অনেকে কংগ্রেসের স্মৃতিকথা লিখেছিল : সনিয়া 

0
129
Many wrote memoirs of the Congress Sonia
Many wrote memoirs of the Congress Sonia
কংগ্রেসের স্মৃতিকথাও লিখে ফেলেছিল। প্রথমবার নির্বাচিত কংগ্রেস সাংসদদের শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী।
সংসদ ভবনের সেন্ট্রাল হলে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে কংগ্রেস চেয়ারপার্সন হিসেবে সনিয়া গান্ধীর নাম ঘোষণা করেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তারপরে দলীয় সদস্যদের বিশেষ বার্তা দিতে গিয়ে সনিয়া গান্ধী বলেছেন, লোকসভায় যারা প্রথমবার সাংসদ হয়েছেন তাদের শুভেচ্ছা। কারণ প্রচুর সমস্যার মধ্যে কঠিন লড়াই করতে হয়েছে সকলকে। সমস্ত বাধা পেরিয়েও সফলভাবে প্রচার চালিয়েছেন সকলে।এরপরেই নাম না করে বিজেপিকে নিশানা করে সনিয়া গান্ধী বলেছেন, মহাশক্তিধর একটা যন্ত্র কংগ্রেসকে ধ্বংসের চেষ্টা করছিল। আর্থিকভাবে কংগ্রেসকে ভঙ্গুর করে দিয়েছিল। কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল। এমনকি অনেকে তো কংগ্রেসের স্মৃতিকথাও লিখে ফেলেছিল। কিন্তু সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে সমস্ত ঝড়ঝাপটা সামলে লড়াই করেছে কংগ্রেস।পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দুটি যাত্রাও কংগ্রেসের সাফল্যের অন্যতম কারণ। রাজনৈতিক ভাবে আক্রমণের পাশাপাশি ব্যক্তিগত আক্রমণও সামলাতে হয়েছে রাহুল গান্ধীকে। কিন্তু তা সত্ত্বেও যাত্রা চালিয়ে গিয়েছে, যার ফলে সমাজের প্রতিটি স্তরে পৌঁছতে পেরেছে কংগ্রেস।