অন্যরকম ভাইফোঁটা

0
119

রাজ্যজুড়ে একের পর এক নারী নির্যাতনের মধ্যে ভাইফোঁটায় অভিনব ছবি বিজেপির রাজ্য দফতরে। বোনেদের ফোঁটা দিয়েছেন বিজেপির যুব মোর্চার নেতা কর্মীরা।

দুর্বার মহিলা সমিতির ভাইফোঁটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টরাও। ভাইফোঁটার সঙ্গে বোনফোঁটার আয়োজন করা হয়েছিল দুর্বারের তরফে। অনুষ্ঠানে বিশিষ্টরা ছাড়াও হাজির ছিলেন শোভাবাজার রাজবাড়ির সদস্যরা। তবে তৃণমূল বিধায়ক মদন মিত্র-র আসার কথা থাকলে অসুস্থতার কারণে তিনি যোগ দেন নি। ভাইফোঁটার অন্যছবি কাকদ্বীপে। সেখানে ম্যানগ্রোভ গাছে ফোঁটা দিয়েছেন বাসিন্দারা। তাদের কথায় ম্যানগ্রোভের কারণেই তাঁরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পান। পুরো সুন্দরবনকে আগলে রাখে ম্যানগ্রোভ। তাই ম্যানগ্রোভ রক্ষায় ফোঁটার মাধ্যমে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে চাকরিপ্রার্থীরাও ভাইফোঁটার অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। ১০ বছর হাতে হাত রেখে লড়াই। অনেক কাঠখড় পোড়ানোর পর শুরু হয়েছে কাউন্সিলিং।

তবুও প্রত্যেকের নিয়োগ না হওয়া পর্যন্ত লড়াই ছাড়তে নারাজ উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। ধনামঞ্চেই হয়েছে ভাইফোঁটার আয়োজন।

ছবি  সৌজন্যে : নিজস্ব