অপরিণত ভ্রূণকে টেনে নিয়ে গেল কুকুর!

0
607
The unborn child was picked up by the dog
The unborn child was picked up by the dog
৬ মাসের অপরিণত ভ্রূণ বাথরুম থেকে তুলে নিয়ে গেল কুকুর। বাঁকুড়ার সোনামুখী হাসপাতালের সেই ছবি সামনে আসতেই চর্চা শুরু হয়েছে।
পরিবারের দাবি পেটে ব্যথা হওয়ায় ৬ মাসের অন্তঃসত্ত্বাকে বাঁকুড়ার সোনামুখী হাসপাতালে আনা হয়। হাসপাতালে বাথরুমে গেলে সেখানেই অপরিণত ভ্রূণ প্রসব করেন মহিলা। অভিযোগ ডাকাডাকি করেও কারও সাহায্য মেলেনি। এরপর মহিলাকে নিয়ে যাওয়া হয় প্রসূতি বিভাগে। অভিযোগ তখনই বাথরুম থেকে ভ্রূণ তুলে নিয়ে যায় কুকুর। সেই ছবি মোবাইলে তোলেন অন্য একজন। বিষয়টি জানাজানি হতেই রোগিণীকে তড়িঘড়ি বিষ্ণুপর জেলা হাসপাতালে রেফার করা হয়।
যদিও বিষয়টি মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। এর কোনও সত্যতা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ছবি  সৌজন্যে : নিজস্ব