গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ‘অপারেশন অখল’, কুলগাঁওয়ে নিকেশ ৬ জঙ্গি

    ‘অপারেশন অখল’, কুলগাঁওয়ে নিকেশ ৬ জঙ্গি

    0
    121
    ছবি সৌজন্যে : এক্স
    জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ের জঙ্গলে রাতভর সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত মোট ছ’জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। আহত হয়েছেন এক সেনা জওয়ান। এই জঙ্গলের নামানুসারেই সামরিক অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন অখল। শুক্রবারেই তিন জঙ্গিকে নিকেশ করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এব‌ং সিআরপিএফের যৌথ বাহিনী।
    শনিবারের অভিযানে আরও তিন জনের মৃত্যু হয়। সেনার একটি সূত্র মারফত জানা গিয়েছে, গুলির লড়াই-এ শনিবার যে তিন জঙ্গির মৃত্যু হয়, তাঁরা প্রত্যেকেই লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন টিআরএফ-র সদস্য। এই সন্ত্রাসবাদী সংগঠনটিই পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত ছিল, যে হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জনের।কুলগাঁও থেকে ১২ কিলোমিটার দূরে ছোট জঙ্গলঘেরা গ্রাম অখল।
    এই গ্রাম কুলগাঁও জেলার অন্তর্গত। গোয়েন্দা সূত্রে সেখানেই জঙ্গিদের অবস্থানের খোঁজ পেয়েছিল সেনা। এর পর অপারেশন অখল-র পরিকল্পনা করা হয়। শুক্রবার প্রথমে নির্দিষ্ট জায়গায় গিয়ে প্রথমে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছিল। জওয়ানদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালালে শুরু হয় সংঘর্ষ।