
ফের শহরে অগ্নিকাণ্ড। এবার অফিস টাইমে চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে সেন্ট্রাল এভিনিউয়ের ক্রসিংয়ে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ মহাজাতি সদনের সামনে বিরাটি-বিবাদী বাগ রুটের মিনিবাস থেকে গলগল করে ধোঁয়া বেরোতে শুরু করে। বিবাদী বাগ থেকে বিরাটির দিকে যাওয়ার পথে, বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়। মুহূর্তে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। যাত্রীরা সুরক্ষিত আছে, এমনটাই জানা গিয়েছে।
