
আর জি করকাণ্ডের প্রতিবাদে বিজেপির চাক্কা জ্যামে আটকে পড়ে অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুর অভিযোগে উঠেছে। নদিয়ার হবিবপুরে ঘটনার জেরে শাসক-বিরোধী তরজা শুরু হয়েছে।
জানা গিয়েছে ফুলিয়ার বাসিন্দা হারার একটি সেলুন রয়েছে। তাঁর স্ত্রী দুর্গা ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মৃগী রোগা দুর্গা শুক্রবার বাড়িতে পড়ে গিয়ে চোট পান তিনি। এরপরেই তাঁকে তড়িঘড়ি ফুলিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রানাঘাট হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ আর জি করকাণ্ডের প্রতিবাদে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচির জেরে হবিবপুরে ১২ নম্বর জাতীয় সড়কে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। যানজটের জেরে ১৫ মিনিট আটকে থাকে অ্যাম্বুলেন্স। এরপরে পুলিশই অন্য গাড়ি সরিয়ে অ্যাম্বুলেন্স বার করে দেয়। কিন্তু রানাঘাট হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি দুর্গাকে। বিষয়টিকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেছেন বিজেপি সংগঠিতভাবে আন্দোলন করতে জানে না বলেই মারা গিয়েছে মহিলা। জবাবে রানাঘাট দক্ষিণের বিজেপি নেতা সোমনাথ কর পুলিশ প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করেছেন।
