নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে ৩ বছর ৩ মাস ১৮ দিন পর জেলমুক্তি হতে চলেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সোমবার বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থ চট্টোপাধ্যায়-কে জেলমুক্ত করার নির্দেশ দিয়েছেন। আদালতের নথি মুখ্য বিচারবিভাগীয় আধিকারিকের কাছে পৌঁছোনোর পরেই জেলমুক্ত হতে আর কোনও বাধা থাকার কথা নয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। শারীরিক নানা সমস্যায় কাবু পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে বাইপাসের ধারের একটি হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নিয়েছিলেন তিনি।
গ্রাম থেকে শহর
News & Much More
